বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বিপুল সম্ভাবনা রয়েছে: ইসমাইল জবিউল্লাহ

১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ AM
বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে চীনের লু’আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াংয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১৮ এপ্রিল) চীনের লু’আন পৌরসভায় এ বৈঠক আয়োজন করা হয়।

বৈঠকে চীনা পক্ষের হয়ে লু’আন পৌর সরকারের উপ-মহাসচিব এবং পৌর সরকারি কার্যালয়ের (পৌরসভা পররাষ্ট্র বিষয়ক দপ্তর) পরিচালক লিউ ঝেংওয়াং এবং লু’আন পৌর গণসরকারের (পররাষ্ট্র) পূর্ণকালীন উপ-পরিচালক কিন ফেই উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে চীন সফররত বিএনপির প্রতিনিধি দল চীনের বিখ্যাত চা কোম্পানি ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। এ সময় তারা কোম্পানির চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উচ্চমান নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘুরে দেখেন। উল্লেখ্য, গুয়াপিয়ান টি কোম্পানি চীনের সবচেয়ে বিখ্যাত ১০টি কোম্পানির একটি।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এই অভিজ্ঞতা ছিল একই সঙ্গে জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক। চা চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণের সূক্ষ্ম ও যত্নশীল প্রক্রিয়া প্রত্যক্ষ করে লু’আনের খ্যাতনামা চা শিল্পের ঐতিহ্য ও উদ্ভাবনের প্রতি আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে। এটি কেবল একটি কারখানা পরিদর্শন ছিল না; বরং এটি ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎকর্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব’।

তিনি আরও বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নের মতো খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছে’। একই সঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা স্থানীয় পর্যায়েও আরও জোরদার করা সম্ভব। কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মতো ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি’। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সফর সেই সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

পরিদর্শন শেষে বিএনপির প্রতিনিধি দল লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেয়।

এর আগে ১৭ এপ্রিল প্রতিনিধি দল চীনের জ্যাক মোটরস কোম্পানির অফিস পরিদর্শন করে। একই দিন তারা চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেন এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া পরিকল্পনা তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাদের পেয়ে আনন্দিত ও অভিভূত হন এবং পড়াশোনা শেষে দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ, সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)।

প্রতিনিধি দলে আরও রয়েছেন এয়ার ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান, বিএনপি, এস এম আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি, খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব, বিএনপি, হাবিব উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব, বিএনপি, নজমুল হক নান্নু, সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, বেবি নাজনীন ও সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক, কামরুজ্জামান রতন এমপি ও সমাজকল্যাণ সম্পাদক, বিএনপি, নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি, সায়েদ আল নোমান এমপি ও সভাপতি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টি, মনোয়ার হোসেন এমপি, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব, সানজিদা ইসলাম, আহ্বায়ক, মায়ের ডাক, কামাল আনোয়ার আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, মো. আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল এবং মীর সোলাইমান, সহকারী একান্ত সচিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ অ্যাসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং)।

ট্যাগ: রাজনীতি
যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence