ভারতকে ‘মানবিক সহায়তার’ প্রস্তাব পাকিস্তানের

২৫ এপ্রিল ২০২১, ০১:১৯ PM

© সংগৃহিত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে থাকার প্রস্তাব দিয়েছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ভারতকে ভেন্টিলেটর ও বাইপ্যাপসহ সংশ্লিষ্ট বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ভারতের জনগণের পাশে থাকার অংশ হিসেবে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে মেশিন, পিপিপি ও সম্পর্কিত অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপায় বের করার তাগিদ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে করোনা মহামারির কারণে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিরসনে পারস্পরিক সহায়তার সম্ভাব্য উপায়গুলো আরও বিকশিত হতে পারে।

ভারতের জনগণের সঙ্গে সংহতির ডাক দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯-এর ভয়াবহ ঢেউয়ের মধ্যে লড়াইরত ভারতের জনগণের প্রতি সংহতি জানাতে চাই। আমাদের প্রতিবেশী ও বিশ্বের যারা এই মহামারিতে ভুগছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের অবশ্যই মানবতাকে সামনে রাখতে হবে।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও তার টুইটে বলেছেন, সবার আগে মানবতা। ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। তিনি লিখেছেন, ‘কঠিন এই সময়ে ভারতের জনগণের জন্য আমাদের দোয়া রয়েছে। সৃষ্টিকর্তা তাদের প্রতি সহায় হোক, আশা করি কঠিন এই সময় দ্রুত কেটে যাবে।’

এরইমধ্যে দৈনিক সংক্রমণের ক্ষেত্রে বিশ্বরেকর্ড করেছে ভারত। কয়েক দিন ধরে তিন লাখের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ছে। সংকটের মুখে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালগুলো তীব্র অক্সিজেন-সংকটে পড়েছে। খালি নেই সাধারণ ও আইসিইউ শয্যাগুলো। উপচে পড়ছে করোনা রোগীদের ঢল।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬