কিশোর গ্যাং থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কলেজশিক্ষক আহত

২৩ এপ্রিল ২০২১, ০৮:১৪ PM

© সংগৃহীত

কুমিল্লার তিতাসে কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলায় আহত হয়েছেন উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক শেখ মোহাম্মদ উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় তারাবির নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে গাজীপুর উত্তরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

প্রভাষকের মাথা ফেটে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন শেখ মোহাম্মদ উল্লাহ্ বলেন, ‘আমার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে তানভীর হাসানকে একই গ্রামের তোফাজ্জল হোসেন তাদের গ্রুপে চলাফেরা করার জন্য চাপ দিয়ে আসছে। তানভির এতে অসম্মতি জানালে তোফাজ্জল ও তার সাথের অন্যান্য ছেলেরা তাকে বিরূপ মন্তব্য করে উৎপাত করে আসছে। বিষয়টি তানভীর আমাকে জানালে গতকাল বৃহস্পতিবার ইফতারের পর আমি তোফাজ্জলের অভিভাবককে বিষয়টি অবহিত করি। এতে ক্ষিপ্ত হয়ে তোফাজ্জল তার চার-পাঁচজন সহযোগী নিয়ে মসজিদে যাওয়ার পথে আমার ওপর হামলা চালায়।’

এই বিষয়ে তিতাস থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গিয়েছে। ঘটনার পর থেকে তোফাজ্জল পলাতক রয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬