মাস্ক কেনার সামর্থ্য নেই, মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে

২৩ এপ্রিল ২০২১, ০৭:২৭ PM

© সংগৃহীত

সরকারি অফিসে কাজে যেতে হবে। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য নেই। অফিসে রয়েছে মাস্ক পরার মতো আরও নানা স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা। তাই মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের  মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার মেকালা কুরমায়া নামের এক বৃদ্ধ। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পেনশন নিতেই সম্প্রতি মুখে পাখির বাসা বেঁধে সরকারি অফিসে যেতে হয়েছিল তাঁকে। ভারতজুড়ে করোনাপর প্রকোপ এখন চরমে। অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানার রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে।

তেলেঙ্গানা সরকারের আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার রুপি জরিমানা করা হবে।

কুরমায়া জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন। সেই ‘মাস্ক’ পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬