দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভাঙ্গল ভারত

২৩ এপ্রিল ২০২১, ১২:৫২ PM

© সংগৃহিত

মহামারি করোনা শনাক্তদের নতুন রেকর্ড করেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা বিশ্বের যেকোনো দেশে এ পর্যন্ত একদিনে শনাক্তের সংখ্যার চেয়ে বেশি।

শুক্রবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। যা এখন পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একই সময়ের মধ্যে মারা গেছে ২ হাজার ২৬৩ জন। গত কয়েকদিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে নতুন সংক্রমণ তিন লাখের বেশি শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের স্থান। তবে ভারতে এভাবে প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকলে তা এক সময় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে।

ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৩ জন। ফলে ওই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৪ হাজারের বেশি।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৯৫ এবং কর্ণাটকে ২৫ হাজারের বেশি। এছাড়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৩০৬ জন।

এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীদের অবস্থা বেশ গুরুতর ছিল। কিন্তু তাদের পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দিতে না পারায় বাঁচানো সম্ভব হয়নি।

একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence