কেন্দ্র বাড়িয়ে ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ

২০ এপ্রিল ২০২১, ১০:৫১ PM
১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য

১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য © কলকাতা২৪

করোনাকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে চার হাজার ২০০ করা হচ্ছে। মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব রেখে বসার ব্যবস্থা করা হবে। আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু’প্রান্তে দু’জন পরীক্ষার্থী বসবে। আর ছয় ফুটের বেঞ্চ হলে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে।

কক্ষের সাইজের উপর নির্ভর করবে কতজন ছাত্র-ছাত্রী সেখানে বসবেন। তবে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ২০০ থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষক-শিক্ষিকারা গ্লাভস পরে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র দেবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা ভারত। পশ্চিমবঙ্গ রাজ্যেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এতদিন কোভিড প্রোটোকল মেনেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল রাজ্যে। তবে গত কয়েক সপ্তাহ ধরে যে হারে রাজ্যের করোনা সংক্রমণ বাড়ছে তাই আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার।

সেজন্য মঙ্গলবার থেকেই স্কুলে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের দেওয়া হেল্থ বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় লাখ ৬৮ হাজার ৩৫৩ জন হয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৪২৬ জন। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যে প্রথম। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ২১১ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। স্কুল ছুটির এ ঘোষণায় মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল বলেই অনেকে মনে করছে। তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্র জানায়, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনও বার্তা স্কুল শিক্ষা দফতর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি।

আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু ১৩ লাখেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে পর্ষদকে। খবর: কলকাতা২৪।

জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬