সাকিবের চুল কেটে দিলেন সুনীল নারাইন (ভিডিও)

১৫ এপ্রিল ২০২১, ০৯:২৩ AM
সাকিবের চুল কেটে দিচ্ছেন সুনীল নারাইন

সাকিবের চুল কেটে দিচ্ছেন সুনীল নারাইন © সংগৃহীত

আইপিএলের মৌসুম শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই। কলকাতা নাইট রাইডার্স দুটি ম্যাচও খেলে ফেলেছে। তবে সুনীল নারাইন নেই নাইটদের একাদশে!তাঁর জায়গায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুটি ম্যাচ খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সুনীল নারাইন ছিলেন শুধু বৈচিত্র্যপূর্ণ স্পিনার। আইপিএলে তাঁর ব্যাটিংয়েও মাঝেমধ্যে ঝড় উঠেছে। এরপর থেকেই অলরাউন্ডারের মর্যাদাটা পেয়ে গেছেন।কিন্তু সাকিব অলরাউন্ডার হিসেবেই প্রথম থেকে খেলছেন আইপিএলে। ফলে নারাইনের জায়গায় তার খেলা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ সামান্যই।

আইপিএলে ডামাডোলের মধ্যেই সাকিব ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সাকিবের চুল কেটে দিচ্ছেন সুনীল নারাইন। সাকিব বাধ্য ছেলের মতো বসে মুচকি হাসছেন।

ওদিকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার নারাইন যেন দক্ষ ‘নরসুন্দর’। পেশাদারদের মতোই মনোযোগের সঙ্গে ছাঁট দিচ্ছিলেন সাকিবের চুলে। ট্রিমার ও চিরুনি দিয়ে তিনি দক্ষতাটা দেখালেন। সাকিব ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘চুলের ছাঁট।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by shakib al hasan (@shaki_b75)

অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬