ছয় মাসের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা ভলভো’র

৩১ মার্চ ২০২১, ১০:৪৭ AM

© লোগো

সন্তান হলে নারী-পুরুষ নির্বিশেষে ৪০ হাজার কর্মীর সবাইকে ছয় মাসের ছুটি দেবে বলে ঘোষণা দিয়েছে প্রখ্যাত সুইডিশ গাড়ি নির্মাতা কোম্পানি ভলভো। লিঙ্গ সমতা ও মেধাবীদের আকর্ষণ করার লক্ষ্যে মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য স্ট্রেইট টাইমস'র।

আগামী ১ এপ্রিল থেকে ভলভোর কর্মীরা এই সুবিধা পেতে শুরু করবেন। তবে এর জন্য কোম্পানিটিতে কমপক্ষে এক বছর কাজ করতে হবে। এই ছুটির সময় ৮০ শতাংশ বেতন পাবেন তারা। আর শিশুর জন্মের পর তার বয়স তিন বছর হওয়া পর্যন্ত ইচ্ছেমতো যে কোনো সময় ছয় মাসের এই ছুটি নিতে পারবেন কোম্পানিটির কর্মীরা।

সুইডেনের জাতীয় পিতৃত্বকালীন ছুটি নীতির আওতায় কোম্পানিটি এমন পদক্ষেপ নিয়েছে। এই ছুটির ক্ষেত্রে সুইডেনের গৃহীত নীতিকে বিশ্বে সবচেয়ে উদার বলে বিবেচনা করা হয়। এই নীতির কারণে একজন শিশুর জন্য তারা বাবা-মা মিলে মোট ৪৮০ দিনের ছুটি পেতে পারেন। এ সময় তারা তাদের বেতনের ৮০ শতাংশ পাবেন।

ভলভোর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান হান্না ফেজার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বাবা-মা উভয়কেই এমন সুযোগ দিচ্ছি। আরও অনেক পুরুষকে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে চাই আমরা। আর গাড়ি নির্মাণ শিল্পে পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘটনা বিরল।

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬