মোদির চিঠির জবাবে যা লিখলেন ইমরান খান

৩১ মার্চ ২০২১, ০৮:৩২ AM
ইমরান খান ও নরেন্দ্র মোদি

ইমরান খান ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে প্রতিবেশি দেশটির সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন মোদি।

মোদির সেই চিঠির জবাব ইতিবাচকভাবেই দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তিনি মোদির চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারত-সহ প্রতিটি প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।’

একইসঙ্গে করোনা মহামারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান খান।

জন্মলগ্ন থেকেই দুই দেশ একে অপরের বিরোধিতায় লিপ্ত। দুই দেশের মধ্যে একাধিকবার যুদ্ধের ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক চাপ ও নয়াদিল্লির কড়া জবাবে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী। তাতে সাড়া দিয়েছেন মোদি।

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। তাদের মধ্যে আলাদা করে কোনও বৈঠক না হলেও সাক্ষাতেরপরই ইমরানের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়াটিভি, আল-জাজিরা

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬