বিশ্বজুড়ে ২৭ লাখেরও বেশি মানুষের মৃত্যু

৩০ মার্চ ২০২১, ১১:১১ AM

© সংগৃহীত

আবারো ভয়ংকর হয়ে উঠেছে করোনা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৭ লাখ ৮৭ হাজার ৯১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে ব্রাজিল।

সোমবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ লাখ ৮৭ হাজার ৯১৫ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন ৫ লাখ ৪৯ হাজার ৬৬৪টি।

ব্রাজিলে মারা গেছে ৩ লাখ ১২ হাজার ২০৬ জন। মেক্সিকোয় ২ লাখ ১ হাজার ৬২৩ জন। ভারতে ১ লাখ ৬১ হাজার ৮৪৩ জন। যুক্তরাজ্যে ১ লাখ ২৬ হাজার ৮৫৭ জন। ইতালিতে ১ লাখ ৮ হাজার ৩৫০ জন মারা গেছেন।

বিশ্বজুড়ে ১২ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৯২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ৩ কোটি ২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বে ৭ কোটি ২২ লাখ ৭৬ হাজার ৭২৪ জন মানুষ করোনা থেকে মুক্ত হয়েছেন।

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হা…
  • ২১ মার্চ ২০২৬
বাবার লাশ বয়ায় বেধে তীরে টেনে আনল দুই শিশু সন্তান
  • ২১ মার্চ ২০২৬
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence