সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

২৭ মার্চ ২০২১, ১০:০২ AM

© সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে যাচ্ছেন।

শনিবার (২৭ মার্চ) সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শন করবেন তিনি। পূজা দেবেন এ মন্দিরে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির আগমন ঘিরে পুরো ঈশ্বরপুরে সাজ সাজ রব। কালীমন্দিরকে বিভিন্ন রঙে সাজানো হয়েছে।

স্থানীয় এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রাস্তার দু’ধারে টাঙানো হয়েছে বাংলাদশ ও ভারতের পতাকা।

নিরাপত্তা নিশ্চিতে হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে ভারত-বাংলাদেশ যৌথবাহিনী।

দুই দিনের সফরে মুজিবজন্মশত বর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসেন তিনি।

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬