‘শিশু বক্তা’ হিসাবে পরিচিত হলেও আসলেই শিশু নন তিনি

২৬ মার্চ ২০২১, ১২:৫৩ PM

© ফাইল ফটো

রফিকুল ইসলাম। দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলে বক্তব্য রেখে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত তিনি। বিভিন্ন সময়ে বেশ সমালোচিতও হয়েছেন তিনি। 

রফিকুল ইসলাম দাওরায়ে হাদিস পড়েছেন রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায়। একইসঙ্গে তিনি বিএনপি জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি। ‘শিশু বক্তা’ হিসাবে পরিচিত হলেও আসলেই তিনি শিশু নন।

জানা গেছে, মাদ্রাসার ছাত্র থাকাকালীন বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেন রফিকুল। শিশু বক্তা হিসেবে খ্যাত রফিকুল ইসলাম বরাবরই ওয়াজে অপ্রাসঙ্গিক, বিতর্কিত বক্তব্য রেখে সমালোচিত হয়েছেন। অন্যদিকে ‘মাদানী’ উপাধি ব্যবহার করায় রফিকুল ইসলামকে আইনি নোটিশ পাঠান হেফাজতে ইসলাম বাংলাদেশের মদিনা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সাধারণত সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করেন তারা নামের সঙ্গে ‘মাদানী’ যুক্ত করেন।

জানা যায়, শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে এখনও ‘শিশু বক্তা’ বলা হয়। আবার অনেক জায়গায় ওয়াজ মাহফিলে শ্রোতাদের আকৃষ্ট করতে তার নামের সঙ্গে ‘শিশু বক্তা’ যুক্ত করা হয়। নেত্রকোনায় পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে ‘শিশু বক্তা’ হিসেবে আলোচিত রফিকুল ইসলামকে আটক করে মতিঝিল থানা পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর আয়োজনে মোদিবিরোধী বিক্ষোভ ছিল বায়তুল মোকাররমে। সেখানে জমিয়তও অংশগ্রহণ করেছে। রফিকুল জমিয়তের কর্মী হলেও দলের কর্মসূচিতে যাননি। তিনি ছাত্র ও যুব অধিকার পরিষদের প্রোগ্রামে গিয়েছেন। কারণ তিনি জানেন এখানে গেলে ভাইরাল হওয়া যাবে, অভিযোগ কয়েকজন ইসলামিক বক্তার।

ওয়াজের বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারাও তাকে বিভিন্ন সময়ে বিতর্কিত ও অপ্রাসঙ্গিক বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ওয়াজের বক্তা হলেও বিতর্কিত হওয়া তাকে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের সদস্য করা হয়নি।

রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের মহাসচিব মাওলানা হাসান জামিল বলেন, রফিকুল ইসলাম শিশু বয়স থেকেই বিভিন্ন মাহফিলে ওয়াজ করেছেন। সে কারণে সে শিশু বক্তা হিসেবে পরিচিত। তবে এখন তো আর সে শিশু নেই। তারপরও মানুষজন তাকে শিশু বক্তা বলে।

তবে নিজের নামের সঙ্গে শিশু বক্তা ব্যবহারে আপত্তি জানিয়েছে রফিকুল ইসলাম নিজেই। বিভিন্ন সময়ে ওয়াজে তার নামের সঙ্গে শিশু বক্তা ব্যবহার না করার অনুরোধও করেন তিনি। এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬