করোনা নিয়ে আশার বাণী শোনালেন বিল গেটস

২৬ মার্চ ২০২১, ১০:২৩ AM
বিল গেটস

বিল গেটস © সংগৃহীত

২০২২ সালে শেষ নাগাদ করোনামুক্ত হয়ে বিশ্ব আবারো স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা ওয়বোরকজা ও টেলিভিশন চ্যানেল টিভিএন২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।

করোনা মহামারিকে একটি অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা অবহিত করে বিল গেটস জানান, এ ক্ষেত্রে তার চোখে সবচেয়ে ভালো খবর হলো টিকা প্রাপ্তির সুবিধা। ২০২২ সালের শেষে আমাদের অবশ্যই পুরোপুরি স্বাভাবিকে ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারি ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভ্যাকসিনের গবেষণায় দিয়েছেন ১৭৫ কোটি ডলার। এ সাহায্য পাবে কিছু টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, করোনা শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবনকারী ও সম্ভাব্য চিকিৎসা উদ্ভাবনকারী।

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬