দেশে ফিরে ৩ সপ্তাহের কোয়ারেন্টিনে লোটে শেরিং

২৬ মার্চ ২০২১, ০৮:৩৫ AM
ডা. লোটে শেরিং

ডা. লোটে শেরিং © সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে দেশে ফিরেন লোটে শেরিং। দেশে ফিরেই ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা ২১ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রীর অফিস জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানে বিমানবন্দরে নেমে পার্কিং করা গাড়িতে চড়ে লোটে শেরিং কোয়ারেন্টিন অবস্থায় তার গন্তব্যে পৌঁছান। একই কায়দায় তার সফরসঙ্গীদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়। আগামী ২১ দিন ভুটানের প্রধানমন্ত্রীর সব সরকারি কাজ ও অনুষ্ঠান ভার্চুয়ালি পরিচালিত হবে।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) সকালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে অনুষ্ঠানে যোগ দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সূত্র: ইউএনবি

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬