৫০টি বই দিয়ে নির্মিত হল কলেজের প্রধান ফটক

২৫ মার্চ ২০২১, ১২:৪৮ PM
৫০টি বই দিয়ে নির্মাণ করা হয়েছে কলেজের প্রধান ফটকটি

৫০টি বই দিয়ে নির্মাণ করা হয়েছে কলেজের প্রধান ফটকটি © সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজে দেশ-বিদেশের কথাসাহিত্যিক ও লেখকদের ৫০ টি বই দিয়ে নির্মাণ করা হয়েছে কলেজের প্রধান ফটক।

বই হচ্ছে জ্ঞানের ভান্ডার, ফটকের মাধ্যমে শিক্ষার্থীদের বুঝানো হয়েছে। কলেজের সৌন্দর্য বাড়াতে দৃষ্টিনন্দন ফটক তৈরি করতে প্রাক্তন শিক্ষার্থীরা কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

এছাড়াও কলেজের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন এক শহীদ মিনার। শহীদ মিনারটিকে আগলে ধরে রেখেছে একটি বই। বইয়ের মলাটে রয়েছে বর্ণ। রয়েছে মুক্তিযুদ্ধের গল্প।

দেশি বিদেশী লেখকের বই দিয়ে গড়ে তোলা আদর্শ কলেজের প্রধান ফটকটি হাতীবান্ধা-চাপারহাট আঞ্চলিক সড়কের পাশেই চোখে পড়বে । ৫০ টি বই দিয়ে দুই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে ফটকটি। ঠিক ওপরে রয়েছে হাতের মুঠোয় গ্লোব। যে কারণে বইয়ের কারুকাজে মন কাড়ছে দর্শনার্থীদের। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন তারা। অনেকেই দাঁড়িয়ে কথাসাহিত্যিকদের নাম গুলো পড়ছেন। আবার এসব বই গুলো লাইব্রেরিতে গিয়ে শিক্ষার্থীরা পড়ছেন।

কলেজের শিক্ষার্থীরা বলছেন, এটি ব্যতিক্রম এবং অসাধারণ হয়েছে। দৃষ্টিনন্দন ফটক দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

ফটকটি নির্মাণে চারুকলার শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কলেজের অধ্যক্ষ, কলেজ ফান্ড থেকে কিছু টাকা বরাদ্দ দিয়ে নির্মাণ কাজ শুরু করেন। টানা ১ বছর কাজ করে ৫০ টি বই দিয়ে তৈরি করা হয়েছে ফটকটি। আগামী ২৬ মার্চ ফটকের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

ফটকটির বিষয়ে অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফটকটি তৈরি করা হয়েছে । সে কারণে দেশ-বিদেশের কথাসাহিত্যিক ও লেখকদের ৫০টি বই দিয়ে নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। এছাড়াও প্রতিষ্ঠানে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ: বই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬