লুঙ্গি-গেঞ্জি-গামছা পরে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশি যুবক (ভিডিও)

১৯ মার্চ ২০২১, ০৭:১৮ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে লুঙ্গি-গেঞ্জি-গামছা পরা এক যুবক বিমান বন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছেন। তারপর আরেক ছবিতেই ওই একই যুবক বসে আছেন বিমানের ভেতরে।

জুয়েল মিয়া নামে এক যুবক ছবিগুলো ফেসবুকে দিয়ে বর্ণনায় লেখেন, “লুঙ্গি বাঙালী জাতির ঐতিহ্য। এই ঐতিহ্যকে সারা বিশ্বে জনপ্রিয় ও পরিচিত করে তুলতে আমার সামান্য প্রয়াস শেয়ার করে অন্যেকে উৎসাহ করেন প্লিজ...আমার সাথে আপনারাও যোগদেন। লুঙ্গিকে ইন্টারন্যাশনাল ব্র‍্যান্ড হিসেবে সুপরিচিত করে গড়ে তুলব।”

তিনি আরও লেখেন, “লুঙ্গি পরে বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা আমার। লুঙ্গিকে বিশ্বে একটা ভদ্র পোশাক হিসাবে পরিচিত করে তুলব যাতে কেউ এই পোশাকটা পরতে লজ্জা না পায় এবং লুঙ্গি পরে যাতে আরামদায়ক বাবে ভ্রমণ করতে পারে বাঙ্গালীর ঐতিহ্য লুঙ্গি পরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি এইটা আমাদের সংস্কৃতি আমরা তোমাদেরটা নিচ্ছি তোমারাও আমাদেরটা নিতে হবে।”

জুয়েল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মোল্লা বাড়ির হাজী দুদা মিয়ার ছেলে। তিনি যুক্তরাষ্ট্র থাকেন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন, গত বুধবার (১৭ মার্চ) তিনি ফিরে যান। ফিরতি পথে জুয়েল লুঙ্গি-গেঞ্জি পরে গামছা গলায় দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। যাত্রাপথের বিরতিতে দুবাই এয়ারপোর্টে ঘোরাঘুরি, খাওয়া ইত্যাদির ছবিও তুলেছেন। 

এদিকে, ২৩ ঘণ্টা আগে বিমানে বসা অবস্থায় একই পোশাকে আরও একটি ছবি পোস্ট করেছে। তার ক্যাপশনে তিনি লিখেছেন, “এখনো আকাশে উড়তেছি আটলান্টিক ওশানের উপরে আছি বতর্মানে আরও ৩ ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।”

তাছাড়া একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেটির ক্যাপশনে লিখেছেন, “ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছি ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, গামছা এবং গেঞ্জি পরে ভিডিওটি করেছি ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এবং রাতের ঢাকা দেখতে খুবই সুন্দর।”

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬