মিয়ানমারে সব বেসরকারি সংবাদপত্র বন্ধ, ইন্টারনেটের গতি সীমিত

১৮ মার্চ ২০২১, ০৭:৪৫ PM

© রয়টার্স

বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার। বিক্ষোভ দমন করতে এবার বেসরকারি সংবাদপত্রের প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার মিয়ানমারের সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্টারনেট সেবা আরো সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে।

বিক্ষোভে এখন পর্যন্ত ২১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬