দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

১০ বছরে কাতারে ১০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৩ PM
মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকরা

মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকরা © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আয়োজক ঘোষিত হওয়ার পর থেকে গত এক দশকে (২০১০-২০২০) কাতারে অন্তত এক হাজার ১৮ জন বাংলাদেশিসহ সাড়ে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিক মারা গেছে। আজ মঙ্গলবার এক বিশেষ প্রতিবেদনে এ  তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এ ছাড়া ভরতের দুই হাজার ৭১১ জন, নেপারের এক হাজার ৬৪১ জন, পাকিস্তানের ৮২৪ এবং শ্রীলঙ্কার ৫৫৭ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

২০১০ সালে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয় কাতার। এর পরপরই অবকাঠামোগত উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ শুরু করে মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপের জন্য নতুন সাতটি স্টেডিয়ামসহ কয়েক ডজন বিশাল প্রকল্প হাতে নেয় কাতার। এরই মধ্যে এর বেশ কয়েকটির কাজ শেষ ও বাকিগুলোর কাজ এগিয়ে চলেছে পুরোদমে। আর এই কাজ করছেন মূলত দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অভিবাসী শ্রমিকরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, গত ১০ বছরে কাতারে কাজ করতে গিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা- এই পাঁচটি দেশের সাড়ে ছয় হাজারেরও বেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬