বক্তৃতার মাঝেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫১ AM
বক্তব্যের সময় জ্ঞান হারিয়ে পড়ে যান গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী

বক্তব্যের সময় জ্ঞান হারিয়ে পড়ে যান গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী © ইন্টারনেট

বডোদরার এক জনসভায় বক্তৃতা করার মাঝেই মঞ্চের উপর অচৈতন্য হয়ে পড়ে গেলেন ভারতের গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। আচমকা এ রকম হওয়ায় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। সেখান থেকে তড়িঘড়ি তাঁকে বিমানে করে আহমেদাবাদে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুখ্যমন্ত্রীর রক্তচাপ এবং সুগারের মাত্রা হঠাৎ করে কমে যাওয়ার কারণেই এ বিপত্তি ঘটে। তিনি আপাতত স্থিতিশীল আছেন বলেই জানিয়েছে সরকারি সূত্র। তবে কোনও রকম ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রূপাণীকে। চিকিৎসকরা সেখানে তাঁর শারীরিক অবস্থার পরীক্ষার করবেন বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রবিবার বডোদরার নিজামপুরা এলাকায় এক জনসভায় গিয়েছিলেন রূপাণী। মঞ্চে উঠে তিনি বক্তৃতা শুরু করেন। তিনি জানান, গুজরাত সরকার ধর্মান্তরণ বিরোধী আইন খুব শিগগিরেই আনবে। এ ছাড়া রাজ্যের উন্নয়ন নিয়েও কথা বলছিলেন। তার মাঝেই হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন।

বিজেপি নেতা ভরত ডাঙ্গের বলেন, ‘মুখ্যমন্ত্রী কথা বলতে বলতেই অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর দেহরক্ষী মুখ্যমন্ত্রীকে ধরে ফেলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানে আমদাবাদ নিয়ে যাওয়া হয়েছে।’ ডাঙ্গের আরও জানান, গত কয়েকদিন ধরে রূপাণীর শরীর ভাল যাচ্ছিল না। কিন্তু তার মধ্যেও শনিবার জামনগরে এবং রবিবার বডোদরায় জনসভা করেন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬