কাগজ কেনার টাকা নেই, রাস্তায় চলছে লেখাপড়া

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩ AM
রাস্তায় চলছে লেখাপড়া

রাস্তায় চলছে লেখাপড়া © সংগৃহীত

করোনাভাইরাসের মহামারির কারণে অর্থাভাবে চরম বেকায়দায় পড়েছে অনেকেই। অর্থের অভাবে কাগজ কিনতে না পারলেও ভারতের প্রত্যন্ত একটি গ্রামের ছেলেমেয়েরা রাস্তায় লেখাপড়া করছে। -খবর সংবাদ প্রতিদিনের

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামে রাস্তায় লেখাপড়া করছে শিশুরা। রাস্তাতেই চক দিয়ে কেউ নামতা শিখছে। আবার রাস্তায় লিখে যোগ-বিয়োগ শিখছে। সেখানে ইংরেজি শিখতেও দেখা গেছে শিশুদের।

স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলার ছলেই রাস্তায় এভাবে লেখাপড়া করছে শিশুরা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওই শিশুদের সহায়তা করছে। স্থানীয় শিক্ষকরাও সহায়তা করছেন।

শৈলেন্দ্র বিহারিয়া নামে এক শিক্ষক জানান, ‘এই রাস্তায় আগে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করত। কেউ খেলত, কেউ সাইকেল চালাত। কিন্তু এই পরিস্থিতিতে আমরা রাস্তাতেই ওই খুদেদের পড়াশোনার ব্যবস্থা করেছি।’

স্থানীয় এনজিওর সদস্য মমতা গোহার বলেন, ‘আমরা ওই ছোট শিশুদের বিনামূল্যে সাদা এবং রঙিন চক দিয়েছি। এই অভিনব পদ্ধতি গোটা এলাকাতেই কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।’

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬