দেখা মিলেছে সু চির

০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৭ AM
অং সান সু চি

অং সান সু চি © ফাইল ফটো

দেখা মিলেছে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চির। সেনা অভ্যুত্থানের পর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রতিবেশীরা তাকে দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন, সু চির রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেস কর্মকর্তা কিয়াই টোয়ে।

এর আগে সোমবার ভোরে অন সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করে দেশটির সেনাবাহিনী। তবে আটককৃতদের কোথায় রাখা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

ইয়াঙ্গুন ভিত্তিক বিশ্লেষক খিন জাও উইন বলেছেন, এখন পর্যন্ত দেখা যাচ্ছে সু চি নিরাপদে আছেন। সব খবরেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি বিপদের মধ্যে নেই। তবে সামরিক সরকার তাকে আড়ালে রাখার কৌশল নিয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের হার্ভে লেমাহিয়েও। তিনি বলেন, ‘মনে হচ্ছে খুব সম্ভবত পরিকল্পনা হলো তাকে জনগণের দৃষ্টি থেকে আড়ালে রাখা... তাকে নেপিদোতে রাখা হয়েছে... যেসব জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হতে পারে তার থেকে অনেক দূরে। আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।’ সু চিকে ভালোভাবে রাখাতে সামরিক বাহিনীর স্বার্থ আছে বলেও মনে করেন এই বিশ্লেষক।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬