চার টিকটকারকে গুলি করে হত্যা

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ PM
মুসকান ও আমির

মুসকান ও আমির © সংগৃহীত

পাকিস্তানের করাচিতে এক তরুণীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে করাচির গার্ডেন এলাকায় আংক্লেসারিয়া হাসপাতালের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন মুসকান, আমির, রেহান এবং সাজ্জাদ। নিহত চারজনই টিকটক ভিডিও তৈরি করতেন এবং সোশ্যাল সাইটে বেশ সক্রিয় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সোমবার রাতে দেখা করার জন্য আমিরকে কল দেয় মুসকান। আমির একটি গাড়ি ব্যবস্থা করে তার দুই বন্ধু রেহান এবং সাজ্জাদকে নিয়ে মুসকানের সঙ্গে দেখা করতে যায়। এই চারজন মিলে পুরো শহর ঘুরে এবং আমির ও মুসকান এসময় টিকটক ভিডিও বানায়।

ভোর পাঁচটার দিকে আংক্লেসারিয়া হাসপাতালের কাছে তাদের ওপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হামলা চালায়। চারজনের মাঝে মুসকানকে গাড়ির ভেতরেই গুলি করা হয়। বাকি তিনজনকে গাড়ির বাইরে গুলি করে মারে দুর্বৃত্তরা। গোলাগুলি থামলে চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তাদের মৃত্যু হয়েছিল। নিহতদের গাড়ির কাছে নাইনএমএম পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে বলে জানিয়েছ পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, রেহান ও সাজ্জাদ ইতিহাদ টাউন এলাকায় ফাঁকা গুলি ছুড়ে টিকটক ভিডিও তৈরি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে পুলিশ এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু এই হত্যাকাণ্ড ‘ব্যক্তিগত বিরোধের জের ধরে হতে পারে’ বলে তিনি মনে করছেন।

হত্যার কারণ ও হত্যাকারীদের খুঁজে বের করতে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬