বাইডেনের প্রশাসনে জায়গা পেলেন আরও দুই বাংলাদেশি

২৭ জানুয়ারি ২০২১, ১২:৪৬ PM
ফারাহ আহমদ ও রুমানা আহমেদ

ফারাহ আহমদ ও রুমানা আহমেদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্থান পেয়েছেন আরও দুই বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এর মধ্যে ফারাহ আহমদ যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) কর্মকর্তা হয়েছেন। ওই মন্ত্রণালয়ের অধীনে পল্লি উন্নয়ন সচিবালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি জাস্টিন ম্যাক্সনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমদ এবং ড. ফেরদৌস আহমদ। তাদের মেয়ে ফারাহ বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনি। ইউএসডিএতে কাজেরও অভিজ্ঞতা রয়েছে তার।

সাম্প্রতিককালে কনজুমার এডুকেশন কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও কনজুমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জো বাইডেনের প্রশাসনে জায়গা করে নেওয়া আরেক বাংলাদেশি রুমানা আহমেদ। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাইডেনের টিমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বাংলাদেশি বংশোদ্ভুত জায়ান সিদ্দিক।

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬