বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

২১ জানুয়ারি ২০২১, ১১:১২ PM
হামলার স্থান

হামলার স্থান © সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে দু’টি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় দুপুরে রাজধানীর বাব আল-শারজি এলাকায় তয়রান স্কয়ারের কাছাকাছি পোশাকের একটি ব্যস্ততম মার্কেটে এ হামলা হয়। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল জাজিরাকে জানান, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬