মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলেন বাইডেন

২১ জানুয়ারি ২০২১, ০১:৩৬ PM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমদিনেই কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। জো বাইডেন বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শপথ নেয়ার প্রথমদিনেই জো বাইডেন ১৫টি নির্বাহী আদেশে সই করেন। তার এ সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের নীতি পুরোপুরি উল্টে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জো বাইডেন সাবেক ট্রাম্পের সময়কার আরো যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তিনি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। ফলে দেশটি আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিত হবে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬