অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

২০ জানুয়ারি ২০২১, ০৫:৫২ PM
বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার জ্যাক মা

বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার জ্যাক মা © সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন বহুজাতিক ই-কমার্স কোম্পানি আলিবাবার কর্ণধার ও চীনের শীর্ষ ধনী জ্যাক মা। গত অক্টোবর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর নিখোঁজ হওয়ার গুজব ওঠে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বুধবার বেইজিং সরকারের সরকারি সংবাদপত্রের সহযোগী সংস্থা তিয়ানমু নিউজের অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলেছে এই ধনকুবেরের। জ্যাক মা তাঁর বাসভবন ঝিজিয়াং প্রদেশের হ্যাংজহু শহরে অবস্থান করছেন।

তিয়ানমু নিউজ জানিয়েছে ভিডিওটি বুধবার সকালের। সেখানে চীনের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন জ্যাক মা।

গত অক্টোবরের শেষ দিকে সাংহাইয়ে একটি সম্মেলনে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন জ্যাক মা। এরপর তাঁর একাধিক প্রতিষ্ঠান চীন সরকারের বাধার মুখে পড়ে। আর ওই ঘটনার পর প্রকাশ্যে দেখা মেলেনি আলিবাবা মালিকের।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬