শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বেলজিয়াম

১৯ জানুয়ারি ২০২১, ০৬:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের ওয়ালোনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আইন বাতিল করেছে দেশটির সরকার। আগামী সেপ্টেম্বর থেকে এই অঞ্চলের নারী শিক্ষার্থীরা হিজাব পরিধান করতে পারবেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত বছরের জুন মাসে বেলজিয়ামের সাংবিধানিক আদালত জানায়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব ও ধর্মীয় পোশাক পরিধানের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার পালনে হস্তক্ষেপের শামিল নয়।

আদালতের এ ঘোষণার পর বেলজিয়ামের হিজাব পরিধান বিষয়ক অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীরা মুসলিম নারীদের হিজাব পরিধানের অধিকার আদায়ে সক্রিয় হয়ে ওঠে। তাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে ওয়ালোনিয়া অঞ্চলে হিজাব পরিধানের অনুমোদন দেওয়া হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬