মালালা শিক্ষাবৃত্তির বিলে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প

১৭ জানুয়ারি ২০২১, ০৯:২৫ PM
মালালা ইউসুফজাই ও ডোনাল্ড ট্রাম্প

মালালা ইউসুফজাই ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মালালা ইউসুফজাই শিক্ষাবিষয়ক অ্যাক্ট’ নামে একটি বিলে সই করেছেন। এই আইন অনুসারে পাকিস্তানের নারীরা উচ্চশিক্ষায় মেধাবৃত্তিতে কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষাবৃত্তি পাবেন। -খবর ডেইলি পাকিস্তানের

এ মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত আইনটি পাস হয়। এটি প্রেসিডেন্টের সইয়ের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়। নতুন এই অ্যাক্টের নামকরণ করা হয়েছে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের নামে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলা হয়েছে, মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টে স্থানীয় সময় গত বুধবার ট্রাম্প সই করেন। এই অ্যাক্টে ট্রাম্পের সইয়ের পর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) অর্থায়নে পাকিস্তানের নারীরা মেধা ও প্রয়োজন অনুসারে কমপক্ষে ৫০ শতাংশ বৃত্তি পাবেন।

গত বছরের মার্চ মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথমবার বিলটি পাস করা হয়। এরপর ১ জানুয়ারিতে মার্কিন সিনেটে কণ্ঠভোটে এটি পাস হয়। পাকিস্তানভিত্তিক উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় পাকিস্তানের নারীদের ২০২২ সাল পর্যন্ত ৫০টি শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬