স্যানিটাইজেশনের পর খুলবে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান

১৭ জানুয়ারি ২০২১, ০৬:০১ PM
প্রতীকী

প্রতীকী

করোনাভাইরাস মহামারির কারণে ভারতের সব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। সেগুলো খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা দফতর। রবিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কলকাতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, আমরা পাঠদান বন্ধ করিনি। অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছে। পরীক্ষাও হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। স্যানিটাইজেশনের পরই স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।

শিক্ষাঙ্গনগুলো খোলার ক্ষেত্রে সংক্রমণই যে এখন শিক্ষা দফতরের বড় মাথাব্যথ্যা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পাঠদান চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অলচিকি ভাষায় স্কুল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই স্কুলের জন্য অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের কাজ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। এছাড়া টেটের যে সমস্ত পরীক্ষা এখনও বাকি রয়ে গিয়েছে, তাও এ মাসের ৩১ তারিখের মধ্যে হয়ে যাবে।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, পদ ১৪৫৫, আব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬