শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের ভ্যাকসিন দেবে ভারত

০৬ জানুয়ারি ২০২১, ১১:১৯ AM
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত © ফাইল ফটো

দু’বার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে বিপাকে পড়েছেন ব্রিটেনের বরিস জনসন সরকার। প্রতিবারই দেখা গেছে, স্কুল খোলায় উল্টো বেড়েছে সংক্রমণের মাত্রা। সে অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আপাতত স্কুল খোলার কথা ভাবছে না ভারতের কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার জানিয়েছে, স্কুল খোলার পরিবর্তে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল জানিয়েছেন, স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ বা ভ্যাকসিন দেওয়া হবে। টিকা দেওয়া হবে তাঁদের বাড়ির সদস্যদেরও। তারপর বারো থেকে আঠারো বছর বয়সী শিক্ষার্থীদের প্রয়োজনে টিকাকরণের আওতায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এরপরই পুরোদমে স্কুল খোলার কথা ভাবা হবে।

প্রসঙ্গত, ভারতে ১২-৬৫ বছর পর্যন্ত ব্যক্তিদের উপর ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের প্রথম দু’টি পর্ব শেষ করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থা। ফলাফল ইতিবাচক বলেই দাবি তাদের।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬