স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা

০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ PM
যে ১০১ স্কুল-মাদ্রাসা-কলেজ-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা

যে ১০১ স্কুল-মাদ্রাসা-কলেজ-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা © এআই সম্পাদিত

আগামীকাল ৫ অক্টোবর (সোমবার) বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে সারাদেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। এর আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। এবার সেই সংখ্যা বাড়ল কয়েক গুণ। 

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের ২ লাখ করে টাকা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

এদিন দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভাপতিত্ব করবেন।

যারা পাবেন গুণী শিক্ষক সম্মাননা
সরকার এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশজুড়ে মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরমধ্যে প্রাথমিক থেকে (সাধারণ-৮ জন ও মাদ্রাসা-২ জন) ১০ জন; মাধ্যমিক (সাধারণ-১০ জন, কারিগরি-৫ জন ও মাদ্রাসা-৫ জন) থেকে ২০ জন; কলেজ (সাধারণ-১৫ জন, কারিগরি-৫ জন ও মাদ্রাসা-৫ জন) থেকে ২৫ জন; সাধারণ বিশ্ববিদ্যালয় (সরকারি-১৮ জন ও বেসরকারি-২ জন) ২০ জন; চিকিৎসা (মহাবিদ্যালয়-৫ জন, বিশ্ববিদ্যালয়-৫ জন) থেকে ১০ জন; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৬ জন।

এদিকে, জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনের তালিকা চূড়ান্ত করেছে। তবে এই তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তালিকা থেকে তার নাম বাদ যাবে বলে জানা গেছে। নিচে এই ৯৫ জনের নাম ও পরিচয় তুলে ধরা হল।

প্রাথমিকে ১০ জন
প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন: ঢাকার সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। জামালপুরের ইসলামপুরের ডি-বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিবুল হাসান। চাঁদপুর সদরের বিঞ্চদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা। বগুড়ার সোনাতলার আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা। দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রাণী দেব। খুলনার কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম সেরাজুল ইসলাম। ভোলার সদর উপজেলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ সাহিদা আক্তার।

ইবতেদায়িতে ২ জন: কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদ্রাসার ইবতেদায়ি জুনিয়র শিক্ষক মোছা. আকলিমা আক্তার। পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান মো. নুরে আলম।

মাধ্যমিকে ২০ জন
বিদ্যালয় থেকে ১০ জন: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের রসায়নের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। পটুয়াখালী জেলার কলাপাড়ার পাচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. কুতুব উদ্দিন তালুকদার। ঢাকা জেলার ধানমন্ডির গভ. বয়েজ হাই স্কুলের কৃষি শিক্ষার সিনিয়র শিক্ষক এ.কে.এম মিজানুর রহমান। ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মো. রশীদ আলম। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সরযূ বালা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার পারভেজ। বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রউফ হোসেন। জয়পুরহাট জেলার সদর উপজেলার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জসীমউদ্দিন।

মাধ্যমিক (দাখিল) থেকে ৫ জন: চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার গণিতের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম। চাঁদপুরের হাজীগঞ্জ উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার গণিতের সহকারী শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার। যশোরের আলহাজ্ব্ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার ইংরেজির সহকারী শিক্ষক মারুফা সুলতানা। পাবনা সদরের মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মো. ইকরামুল হক। ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মিনারুল ইসলাম।

মাধ্যমিক (কারিগরি) থেকে ৫ জন: গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর জেসমিন সুলতানা। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. শফি উদ্দিন। চাঁদপুরের কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জি. সন্তোষ চন্দ্র দেবনাথ।

কলেজে ২৫ জন
কলেজ থেকে ১৫ জন: ফরিদপুরের মধুখালীর সরকারি আইন উদ্দীন কলেজের বাংলার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ টিপু সুলতান। কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মো. আব্দুর রহিম (এমফিল, পিএইচডি, এইসি)। নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। বগুড়ার সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মাসুদ হোসেন। রাজশাহী কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল ইসলাম। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রসায়নের সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। কবি নজরুল সরকারি কলেজের বিপণন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিরাজুল রাসুল। বিএএফ শাহীন কলেজের বাংলার সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। নরসিংদীর খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন। ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্ভিদবিদ্যার প্রভাষক সুস্মিতা পাল। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যার সহকারী অধ্যাপক মো. আহসান শাহরিয়ার তোহফা। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের বাংলার অধ্যাপক প্রফেসর ড. তৌহিদা জেসমিন শম্পা। নাটোরের সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ।

কলেজ (কারিগরি) থেকে ৫ জন: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর ড. মুহাম্মদ এমদাদুল হক। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজির ইনস্ট্রাক্টর তসলিম উদ্দিন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আরিফুল আলম। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজির ইনস্ট্রাক্টর ড. মো. শাহরিয়ার আলম। ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. খোরশেদ আলম।

মাদ্রাসা থেকে ৫ জন: কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদবের প্রভাষক ড. মো. আব্দুর রহিম মুকুল। মিরপুরের মধ্য পাইকপাড়া মুহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। সুনামগঞ্জের ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবির প্রভাষক ড. মো. আহমাদুল্লাহ। পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ইমরান হুসাইন। চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মো. মোশারফ হোসাইন।

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন
সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ১৮ জন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বায়োক্যামিস্ট এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রফিকুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. সদরুল আমিন, রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক, বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রতীমনা আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, প্রফেসর ড. মো. গোলাম ছাদিক, ফার্মেসী বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী, সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও লোকপ্রসাশন বিভাগের পরিচালক প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (মরণোত্তর)। খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন: নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব এগ্রিকালচার এন্ড ডিজাইন বিভাগের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক।

কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো: ফজলুল করিম।

চিকিৎসা কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন
চিকিৎসা মহাবিদ্যালয় ২ জন: ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিকুল বারী, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শামিনুল মাসুদ আহমেদ।

চিকিৎসা বিশ্ববিদ্যালয় ৮ জন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এ হাদী (মরণোত্তর), সাবেক ইএনটি সার্জন অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর), গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আক্তার, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মবিন খান (মরণোত্তর), চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মালেক (মরণোত্তর), ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফিরোজা বেগম, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান।

প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. হাবিবুল আহসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রহিম (মরণোত্তর) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. হারুন-উর-রশিদ ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রফিক।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬