তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ

০৫ জানুয়ারি ২০২১, ০১:১২ PM
তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভের সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভের সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ © ডয়েচে ভেলে

ইস্তাম্বুলে একটি বিশ্ববিদ্যালয়ে নতুন রেক্টর নিয়োগ করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে ইস্তাম্বুলের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁদের প্রতিবাদ, নতুন রেক্টরের নিয়োগের বিরুদ্ধে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষও হয়েছে। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়েছিল। ছাত্র-ছাত্রীরা সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চায়। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং প্লাস্টিক বুলেট ব্যবহার করে।

ডয়েচে ভেলে জানিয়েছে, এরদোয়ান রেক্টর পদে নিয়োগ করেছেন মেলিহ বুলুকে। তিনি এরদোয়ানের দলের হয়ে ২০১৫ সালের নির্বাচনে লড়েছিলেন। এখন মূল ঘটনা হলো, বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে কাকে নিয়োগ করবেন, সেটা ঠিক করার ক্ষমতা এরদোয়ানের আছে।

কিন্তু ছাত্র-ছাত্রীদের দাবি, বুলু ক্ষমতাসীন দলের নেতা। তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করতে চাইবেন এরদোয়ান। তাই রেক্টর নিয়োগ করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। এসময় ছাত্র-ছাত্রীরা এরদোয়ানের দলের বিরুদ্ধে স্লোগানও দেন।

তবে এরদোয়ানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, রেক্টরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা অপরাধ নয়। আর যাঁর নিয়োগ নিয়ে এই বিক্ষোভ, সেই বুলু জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করবেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে বুধবার আবার তাঁরা বিক্ষোভ করবেন।

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close