‘চিড়িয়াখানার জন্তুদের’ মতো থাকতে চান না ভারতীয় ক্রিকেটাররা

০৪ জানুয়ারি ২০২১, ১২:৪১ PM
অনুশীলনে ভারতীয় ক্রিকেট দল

অনুশীলনে ভারতীয় ক্রিকেট দল © আনন্দবাজার

দর্শকদের খেলা দেখতে আসতে অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু ক্রিকেটারদের থাকতে হচ্ছে নিভৃতবাসে। অস্ট্রেলিয়া বোর্ডের এই দ্বিচারিতা মেনে নিতে পারছে না ভারতীয় শিবির। সাফ কথা, চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে কোনও ভাবেই রাজি নন তাঁরা।

আনন্দবাজার জানিয়েছে, ভারতের প্রত্যেক সদস্যের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই বাকি সফরে দল নিভৃতবাসে থাকতে রাজি নয়। তারা চায়, সরকারি সমস্ত প্রোটোকল মেনে সাধারণ অস্ট্রেলীয়দের মতোই ঘোরাফেরা করতে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড তাতে পুরোপুরি অনুমতি দেয়নি।

ভারতীয় দলের একজন বলেছেন, ‘মাঠে দর্শক আসার অনুমতি দিয়ে ওদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এদিকে যারা মাঠে খেলছে, তাদের পরে হোটেলে গিয়ে নিভৃতবাসে থাকতে হচ্ছে। তাও আবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরে। এভাবে চিড়িয়াখানার জীবজন্তুদের মতো থাকতে চাই না আমরা।’

তিনি আরও বলেছেন, ‘এটা আমরা শুরু থেকেই বলে আসছি। বাকি অস্ট্রেলীয়রা যে নিয়ম মানে সেটা আমরাও মানতে রাজি। যদি মাঠে দর্শক প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে আমাদের নিভৃতবাসে থাকার একটা অর্থ আছে। এখানে পুরো উল্টো কাজকর্ম হচ্ছে।’

ব্রিসবেনে ভারত কীভাবে থাকবে, তা জানাতে কয়েকজন মেডিক্যাল বোর্ডের সদস্য গত সপ্তাহেই ভারতীয় শিবিরে এসেছিলেন। তাঁরা নাকি জানিয়েছেন, অনুশীলন বা ম্যাচ ছাড়া হোটেলের ফ্লোর থেকে বেরনোই নিষিদ্ধ। তৎক্ষণাৎ ভারতীয় টিম ম্যানেজমেন্টের শীর্ষস্থানীয়রা জানিয়ে দেন, তাঁরা কোনমতেই এ নিয়ম মানবেন না।

সূত্র বলেছে, ‘সিরিজের শেষের দিকে এসে এ রকম কড়া নিয়মকানুন মানার কোনও অর্থ নেই। সরকারি সমস্ত প্রোটোকল আমরা মেনে চলব। সেটা বাইরে গেলে সব সময় মাস্ক পরাই হোক বা রেড জোন এবং হটস্পট এ়ড়িয়ে চলাই হোক।’ দেশে গিয়ে অস্ট্রেলিয়ায় ফিরলে ফের নিভৃতবাসে থাকতে হবে বলে বাবার শেষকৃত্যে যেতে পারেননি মোহাম্মদ সিরাজ। পিতা হয়েছেন জানতে পারার পরেও ফিরতে পারেননি টি নটরাজন। সেটা উল্লেখ করে বলেছেন, ‘ভারত অনেক আত্মত্যাগ করেছে এই সফরে।’

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬