সন্তানেরা খোঁজ না নেয়ায় অর্ধেক সম্পত্তি লিখে দিলেন কুকুরের নামে!

০১ জানুয়ারি ২০২১, ০৯:৪৭ AM
পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন

পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন © সংগৃহীত

ভারতের মধ্য প্রদেশে সন্তানরা দেখাশোনা করে না বলে রাগ করে এক ব্যক্তি তার ১৮ একর জমির অর্ধেক দ্বিতীয় স্ত্রী ও পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। ওই ব্যক্তি রাজ্যের ছিন্দোয়ারা জেলার বাড়িবাবা গ্রামের বাসিন্দা ওম নারায়ণ ভার্মা (৫০)।

সম্প্রতি তিনি জমির নতুন করে তৈরি দলিলে লিখেছেন, ১৮ একর জমি তার স্ত্রী ও কুকুরের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে।

সাবেক গ্রামপ্রধান ওম নারায়ণ ভার্মা এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ছেলেমেয়েদের প্রতি আমার আস্থা নেই। তাই আমার মৃত্যুর পরে স্ত্রী ও পোষা কুকুরকে সম্পত্তির মালিক করছি। তবে, কুকুরের মৃত্যুর হলে যে তার দেখাশোনা করবে সে সম্পত্তির ওই অংশ পাবে বলেও জানান তিনি।

সম্প্রতি নিজের শেষ উইলটি করেন ওই ব্যক্তি। তাতেই তিনি নিজের সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী চম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন। তাতে বলেন, তাঁর মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী চম্পা বাঈ পাবে। বাকি অর্ধেক জ্যাকির। যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই ওই বাকি সম্পত্তি পাবেন। সেই সম্পত্তি জ্যাকির মৃত্যুর পর তিনিই পাবেন।

তিনি জানান, সন্তানেরা কেউই তাঁর দেখভাল করেনি। তাঁর দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। তাছাড়া তাঁর মৃত্যুর পর জ্যাকির দেখভালও কেউই করত বলে বিশ্বাস হয় না। তাই এই সমস্ত কিছুই ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, গ্রামের পঞ্চায়েত প্রধান এই প্রসঙ্গে জানান, ছেলেমেয়েদের সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল। তাই হঠকারিতায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেছি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের অনেকেই অবাকও হয়েছেন।

 

সূত্র: দ্য ডেইলি স্টার নয়াদিল্লি

ট্যাগ: ভারত
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬