কুখ্যাত কিলারের মৃত্যু, ৯৩টি হত্যা যার অধিকাংশই নারী

৩১ ডিসেম্বর ২০২০, ১২:১৯ PM
স্যামুয়েল লিটল

স্যামুয়েল লিটল © সংগৃহীত

মারা গেছেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল। কারাগারের কর্মকর্তারা জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছেন স্যামুয়েল।

এএফপি জানিয়েছে, বুধবার সকালে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সংশোধন বিভাগ। ২০১৪ সাল থেকে স্যামুয়েল তিনটি প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

স্যামুয়েল লিটল ৯৩টি হত্যার কথা স্বীকার করেছিলেন। নিহতদের অধিকাংশই ছিল নারী। ১৯৭০ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি এই হত্যাকান্ডগুলো সম্পন্ন করেন। তবে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে তার এসব হত্যার কথা কয়েক যুগ ধরে ধরা পড়েনি।

সাবেক এই বক্সার যাদের হত্যা করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন মাদকাসক্ত ও পতিতা। অধিকাংশ ক্ষেত্রেই নিহত নারীদের পরিচয় কখনো শনাক্ত করা হয়নি অথবা তাদের মৃত্যু তদন্ত হয়নি।

স্যামুয়েল ম্যাকডোয়েল নামেও তিনি পরিচিত ছিলেন। ছয় ফিট ফুট তিন ইঞ্চি উচ্চতার স্যামুয়েল সাধারণত শ্বাসরোধ করে হত্যার আগে তার ভিকটিমদের জোরে ঘুষি মারতেন। নিহতদের দেহে বুলেট বা ছুরির মতো কোনো কিছুর ক্ষতচিহ্ন তিনি রাখতেন না।

সেই সাথে ভিকটিমদের ব্যাকগ্রাউণ্ডের কারণে তার হাতে নিহতদের অনেকেই বেশি মাত্রায় মাদক গ্রহণ বা দুর্ঘটনার ফলে মারা গেছেন বলে ভেবে নেয়া হত। এফবিআই জানায়, স্যামুয়েল ওহাইয়োতে বড় হয়েছিলেন। বিদ্যালয় থেকে ঝরে পড়ার পর সে যাযাবরের মতো জীবন-যাপন করতেন। মদ ও মাদকদ্রব্য কিনতে দোকান থেকে চুরি করতেন।

চুরি, প্রতারণা, মাদক প্রভৃতির অভিযোগে গ্রেফতারের মাধ্যমে ১৯৫৬ সাল থেকে তার অপরাধের রেকর্ড শুরু হয়। ১৯৮০ এর দশকে মিসিসিপি ও ফ্লোরিডায় নারীদের হত্যায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তা প্রমাণিত হয়নি।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence