আসামের বিধানসভায় সরকারি ৬০০ মাদরাসা বন্ধের বিল পাস

৩১ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ AM

© ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যের সকল সরকারি মাদরাসা বন্ধ করে দেওয়ার জন্য রাজ্যটির বিধানসভায় একটি বিল পাস হয়েছে। বিরোধী দলের প্রতিবাদের মুখে বুধবার বিলটি পাস হয়। ফলে বন্ধ হয়ে যাচ্ছে আসামের প্রায় ৬০০টি সরকারি মাদরাসা ।

জানা গেছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই আসামের সকল মাদরাসা ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে। এই বিলটির আওতায় আসামের মাদরাসা শিক্ষা বোর্ডটিও নিষিদ্ধ করা হচ্ছে। এদিকে আসামের শিক্ষা মন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা জানিয়েছেন যে, বেসরকারি মাদরাসাগুলোকে তদারকি করার জন্য শিগগিরই আরেকটি বিল উত্থাপন করা হবে রাজটির বিধানসভায়।

এর আগে সরকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার।তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬