গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন আজহারউদ্দিন

৩০ ডিসেম্বর ২০২০, ০৭:৫৭ PM

© সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও কংগ্রেসনেতা মোহাম্মদ আজহারউদ্দিন। আজ বুধবার সকালে রাজস্থানের সুরওয়ালে এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএনআই'র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস একথা জানিয়েছে।

মহাসড়কে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপরব্যক্তি সামান্য আহত হয়েছেন।

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারউদ্দিনকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়া তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬