বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে চীনের কোটিপতি গেম নির্মাতাকে

২৮ ডিসেম্বর ২০২০, ১১:২৬ AM
লিন কুই

লিন কুই © বিবিসি

ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগ করে চীনের এক কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে সাংহাই পুলিশ জানিয়েছে। ৩৯ বছরের লিন কুই ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। বিবিসি এ খবর জানিয়েছে। 

 একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এ বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। লিনের সব মিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। এ মৃত্যুর ঘটনার পর তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন।

কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েইবো সাইটেও একটি আবেগী বার্তা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।’ এ বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং ২৯ কোটি বার ওয়েইবোতে দেখা হয়েছে।

গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ব্রাউল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close