৬৪ বছর বয়সে এমবিবিএসে ভর্তি হলেন জয় কিশোর

২৬ ডিসেম্বর ২০২০, ১০:২৪ PM
জয় কিশোর প্রধান

জয় কিশোর প্রধান © সংগৃহীত

ভারতীয় মেডিকেল প্রবেশিকা এনইইটি পাস করেছেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার বয়স ৬৪ বছর। তিনি এই বয়সে ডাক্তার হওয়ার জন্য এমবিবিএসে ভর্তি হয়েছেন। আলোচিত ওই ব্যক্তি হলেন ওড়িশার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জয় কিশোর প্রধান। -খবর জিনিউজের

ওই রাজ্যের বীর সুরেন্দ্র সাঁই ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রথমবর্ষে ভর্তিও হয়েছেন তিনি। যে পরীক্ষা পাস করার জন্য তরুণরা হিমশিম খায় যাচ্ছেন সেই এনইইটি পাস করে জয় কিশোর দেখিয়ে দিলেন বয়স কোনও বাধাই নয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার হিসেবে অবসর নিয়েছিলেন জয়। তার পরেই তাঁর মাথায় চেপে বসে এনইইটি।

তিনি বলেন, আইএসসি পাস করার পরই মেডিকেল জয়েন্ট দিয়েছিলাম। কিন্তু পাস করতে পারিনি। এরপর বিএসসি পাস করে একটি স্কুলে চাকরি পাই। সেখান থেকে১ ৯৮৩ সালে ব্যাঙ্কের পরীক্ষা দিয়ে এসবিআইয়ে চাকরি পাই। কিন্তু কখনই মাথা থেকে মেডিক্যাল পরীক্ষা নামেনি।

কীভাবে প্রস্তুতি? জয় জানিয়েছেন, ২০১৬ সালে অবসর নেওয়ার পর এনইইটি এর প্রস্তুতি শুরু করি এবং এবার তা পাস করেছি। যখন পাস করে বের হব তখন হয়তো কোনও চাকরি পাব না। কিন্তু গরিবদের তো চিকিত্সা করতে পারব।

পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন কীভাবে? কোনও বয়সসীমা কি নেই? বীর সুরেন্দ্র সাঁই ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমবিবিএস ভর্তির কোনও বয়সসীমা নেই। এই সেশন থেকেই ক্লাস করবেন জয় কিশোর।

প্রসঙ্গত, জয় কিশোরের যমজ দুই মেয়েও এনইইটি এর প্রস্তুতি নিচ্ছিল। সম্প্রতি তাদের একজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে জয় কিশোর বলেন, ‘নিজে ডাক্তার হয়ে মেয়ের স্বপ্নপূরণ করব’।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close