আরব আমিরাতে এ বছর ৩১৮৪ জনের ইসলাম গ্রহণ

২৫ ডিসেম্বর ২০২০, ০৬:২৩ PM

© ফাইল ফটো

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৩ হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংস্থা মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের অনলাইনের খবরে জানায়, নভেল করোনাভাইরাসের কারণে এ বছর ইসলাম ধর্ম গ্রহণের সব আবেদন অনলাইনে নেয় মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার। সংস্থাটির পরিচালক হিন্দ মোহাম্মদু লুতাহ বলেছেন, দুবাইতে বসবাসরত অন্য ধর্মচিন্তার মানুষের মধ্যে ইসলামের মূল বার্তা ছড়িয়ে দিতে তাঁর প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

নওমুসলিমদেরকে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সহযোগিতা করে থাকে দুবাইয়ের এই প্রতিষ্ঠানটি। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে এবং টোল ফ্রি ৮০০৬০০ নম্বরে কলের মাধ্যমে ইসলাম গ্রহণের অনুরোধে সাড়া দেয় মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।

সংস্থাটির নওমুসলিম কল্যাণ শাখার প্রধান হানা আব্দুল্লাহ আল-জাল্লাফ বলেন, ‘ইসলাম গ্রহণের ঘোষণা একজন নওমুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা নওমুসলিমদের সেবায় নিয়োজিত আছি। তাঁদের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক নানাবিধ সমস্যায় সেন্টার ফর ইসলামিক কালচার কাজ করে।’

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬