মডেলের ‘নগ্ন’ ছবিতে লাইক দিয়ে বিতর্কে পোপ ফ্রান্সিস

২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৬ AM
পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস © ফাইল ছবি

আবারও ক্রিসমাসের ঠিক আগে আগেই বিতর্কে জড়ালেন পোপ ফ্রান্সিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মারগট ফক্স নামে এক মডেলের ‘নগ্ন’ ছবিতে লাইক দিয়েছেন তিনি।

মারগটের এই পোস্ট দেয়ার পর সেখানে পোপের লাইক দিতেই তা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। 

ওনলি ফ্যানসের মডেল মারগট ফক্স প্রায়ই সামাজিক মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি কালো রঙের একটি মানোকিনিতে প্রায় ‘নগ্ন’ একটি ছবি পোস্ট করেন তিনি। 

এরপর কর্ন নামে একজন দাবি করেন, পোপ ফ্রান্সিসের প্রোফাইল থেকে মারগটের ওই খোলামেলা ছবি লাইক করা হয়েছে। সেটির স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেন। মডেল মারগটও পোপের লাইক দেয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। 

তিনি লিখেছেন, ‘পোপ আমার ছবি লাইক করেছেন। তার মানে আমি স্বর্গে যেতে পারব।’ বিষয়টি নিয়ে অনেকে হাস্যরসাত্মক পোস্ট করছেন। তবে অনেকে মারগটের ছবিতে পোপের লাইক দেয়ার ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ভ্যাটিকানের বর্তমান পোপ ফ্রান্সিস জর্জ মারিও বেরগোগলিও উদারপন্থী হিসেবে বেশ জনপ্রিয়। তিনি বাইরে বেরিয়ে রাস্তায় ঘুরেন। সাধারণ মানুষের সাথে কথা বলেন। ক্রিসমাসসহ অন্যান্য উৎসবে ঝুলন্ত বারান্দা থেকে জনতাকে শুভেচ্ছা জানান।

তবে মাঝেমধ্যে বিতির্কেও জড়িয়েছেন। এর আগেও তিনি নাতালিয়া গারিবোত্তো নামে এক মডেলের ছবিতে লাইক দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করেছিল খোদ ভ্যাটিকান কর্তৃপক্ষ। তবে সেবার লাইকটি সরিয়ে নিয়েছিলেন পোপ।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬