ইলেক্টোরাল ভোটে জয় নিশ্চিত হলো বাইডেনের

১৫ ডিসেম্বর ২০২০, ১২:২২ PM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কলেজের ভোটেও জয়ের পর জো বাইডেন বলেছেন ‘জনগণের ইচ্ছের জয় হয়েছে’। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ফলও গ্রহণ করবেন না বলেই মনে করা হচ্ছে। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২ ইলেক্টোরাল কলেজ ভোটের বিপরীতে বাইডেন ৩০৬ ভোটে জয় নিশ্চিত করেছেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী ভোটাররা ব্যালটে ভোট দিয়ে ‘ইলেক্টরস’ নির্বাচিত করেন, যারা নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। সাধারণত ইলেক্টররা খুব বেশি আলোচনায় আসেন না। কিন্তু এবার নির্বাচনের ফল নিয়ে ট্রাম্প ক্রমাগত প্রশ্ন তোলা ও আইনি পদক্ষেপসহ নানাভাবে ফল পাল্টানোর চেষ্টা করেছেন মামলা করার মাধ্যমে, সে জন্য প্রতি রাজ্যের ভোটের দিকেই নজর ছিলো সবার।

এরমধ্যেই স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার ৫৫ জন ইলেক্টরস এর মাধ্যমে বাইডেনের ২৭০ ভোট নিশ্চিত হয়ে যায়। মিশিগান ও জর্জিয়াসহ কয়েকটি রাজ্যে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ আয়োজন করা হয়েছিলো। মিশিগানে সহিংসতার আশংকায় আইনসভার অফিসগুলোও বন্ধ ছিলো।

এই ভোটের ফল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিক গণনা হবে। ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এটাই আগামী বিশে জানুয়ারিতে বাইডেনের শপথ নেয়ার পথ তৈরি করবে। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইলেক্টোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে তিনি জানুয়ারিতে অফিস ছেড়ে যাবেন। যদিও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তিনি ক্রমাগতভাবে করেই যাচ্ছেন, কিন্তু তার কোন প্রমাণ তিনি দিতে পারেননি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬