একই আসরে মা-মেয়ের বিয়ে!

১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ AM

© সংগৃহীত

একই দিনে মা ও মেয়ের বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। তাও আবার একই মণ্ডপে! অবাক হলেও ঘটনাটি সত্যি। গাঁটছড়া বাঁধা যেতে পারে যে কোনও বয়সে। এমনটাই প্রমাণ করলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরের ৫৩ বছর বয়সি এক নারী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে এক গণবিবাহের আয়োজনে এ বিয়ে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন বলা হয়, বেলি দেবী নামের এক নারী তার দেবর জগদীশকে বিয়ে করেছেন। যেখানে শুধু মেয়ে ইন্দুর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একই মঞ্চে তার মা ও কাকার বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করেন।

৫৩ বছর বয়সী বেলির দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। ২৫ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে সন্তানদের মানুষ করেন তিনি। অপরদিকে ৫৫ বছরের জগদীশ এতোদিন বিয়ে করেননি। দু’জনের মধ্যে যে অনেক আগে থেকে সম্পর্ক ছিল তাও নয়। তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলায়। বউদিকে বিয়ে করবেন বলে ঠিক করেন জগদীশ। প্রথমে চার সন্তানের মা রাজি হননি। কিন্তু এরপর তিনিও জগদীশের প্রস্তাবে সায় দেন। ঠিক হয় একই দিনে, একই মঞ্চে মা ও মেয়ের বিয়ে হবে।

গণবিবাহের অনুষ্ঠানে জেলা প্রশাসক, এসপি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। তবে মা ও মেয়ের বিয়ে নিয়েই যেন সবার মধ্যে আলাদা উৎসাহ ছিল।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬