গান গাচ্ছেন মাশরাফি, নাচছেন সাকিবরা

১২ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ AM
একসাথে গান ও নাচছেন ক্রিকেটাররা

একসাথে গান ও নাচছেন ক্রিকেটাররা © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মানেই মজা আর দুষ্টুমির ভান্ডার। কোথাও দশ মিনিট দাঁড়াতে পারলেই আসর জমিয়ে ফেলেন। মাতিয়ে রাখেন সতীর্থদের একযোগে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাঁকেও সেই ‘অভ্যাসের’ প্রমাণ রাখলেন তিনি।

এবার কয়েকটি গানে একসঙ্গে ঠোঁট নাড়লেন মাশরাফিসহ সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ ও তামিমরা। নাচের তালে তালে ক্রিকেট তারকাদের এই গানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে রাখা হয়েছে। সেখানেই শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন ক্রিকেটাররা।

শুক্রবার(১১ ডিসেম্বর) রাতে রুবেল হোসেন তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ‘বাবা কতদিন দেখি না তোমায়’ গানটি মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলে ওঠেন, ‘ভাই, কী গান ধরেন এগুলা আমি পারি না।’ মাশরাফি বলেন, ‘আমিও তো পারি না।’ তবুও গাইতে থাকেন তিনি।

এরপরেই মাশরাফি ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’ গাইতে শুরু করেন আর সাকিব তখন নাচে মত্ত। এভাবেই কেটেছে ক্রিকেটারদের শুক্রবারের সন্ধ্যা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের রাজধানীর একটি হোটেলে রাখা হয়েছে। টুর্নামেন্টের কোনো খেলা ছিল না শুক্রবার। তাই রাতে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন ক্রিকেটাররা।

ক্রিকেটাররা সবাই টিম হোটেলে বার বি কিউ পার্টিতে মেতে ওঠেন। বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ তারকা মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ও রিয়াদ ছিলেন পার্টির মধ্যমণি। তাদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close