চীনের বিমানকর্মীদের ডায়াপার ব্যবহারের পরামর্শ

১১ ডিসেম্বর ২০২০, ১২:৪৬ PM
চীনের বিমানকর্মী

চীনের বিমানকর্মী © সংগৃহীত

করোনা সংক্রমণ ঠেকাতে বিমানকর্মীদের শৌচাগার ব্যবহার না করে ডায়াপার পরার পরামর্শ দিচ্ছেন চীনের বিমান মন্ত্রণালয়৷ গন্তব্য যদি বিপজ্জনক জোনে , অর্থাৎ যেখানে করোনা সংক্রমণের হার বেশি এমন অঞ্চলে হয়, সেক্ষেত্রে এই নিয়মটি মানতে বলা হচ্ছে বিমানকর্মীদের।

সম্প্রতি চীনের বিমান মন্ত্রণালয় থেকে প্রকাশিত ৩৮ পাতার একটি গাইডলাইনে এই তথ্য জানা যায়। যেখানে বিমানকর্মীদের করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে ৷ ডায়াপারের বিষয়টা উল্লেখ রয়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট বিভাগে।

বিমানকর্মীরা যতটা কম বাথরুম ব্যবহার করবেন, সংক্রমণের সম্ভাবনা ততই কম বলে মনে করা হচ্ছে। চীনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেবিন ক্রু-দের ডায়াপার ব্যবহারের পাশাপাশি মেডিক্যাল প্রোটেক্টিভ মাস্ক, ডাবল লেয়ার ডিসপোজেবল মেডিক্যাল রাবার গ্লাভস, রোদ চশমা, ডিসপোজেবল ক্যাপ, ডিসপোজেবল প্রোটেক্টিভ পোশাক, ডিসপোজেবল জুতোর কভার ব্যবহার করতেও বলা হয়েছে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬