অন্তিমে ধর্ম বদল সালমানের, ছবি সামনে আসতেই ভাইরাল (ভিডিও)

১০ ডিসেম্বর ২০২০, ১১:৪২ PM
সালমান খান

সালমান খান © জি নিউজ

​রাধে’র শ্যুটিং শেষ এবার শুরু করলেন অন্তিম। আর অন্তিম’র শ্যুটিং শুরু করেই সেই লুক প্রকাশ্যে আনলেন সালমন খান। যা সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তিম-এ একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমন খানকে। টুইট করে এমনই জানান আয়ূষ শর্মা। অন্তিম-এ সলমনের লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

সম্প্রতি দিশা পাটানির সঙ্গে রাধে’র শ্যুটিং শেষ করেন সালমন খান। তার সঙ্গে রাধে সিনেমায় স্ক্রিন শেয়ার নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দিশা। রাধে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক বলেও মন্তব্য করেন দিশা।

এদিকে অন্তিম এর পাশাপাশি সালমন খান বিগ বস ১৪-র শ্যুটিংও করছেন সমানভাবে। প্রত্যেক সপ্তাহে গোরেগাঁও ফিল্মসিটিতে গিয়ে বিগ বসের শ্যুটিং করছেন সালমন খান। সেখানে সালমনের জন্য রাজকীয় সেট তৈরি করা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬