সানি লিওন ও ইমরান হাশমির ছেলে ২০ বছরের কলেজছাত্র!

১০ ডিসেম্বর ২০২০, ১২:২৩ PM
ইমরান হাশমি ও সানি লিওন

ইমরান হাশমি ও সানি লিওন © ইন্টারনেট

সাতপাকে বাঁধা পড়েননি কোনওদিনও, অথচ ২০ বছরের ছেলের বাবা-মা বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওন। এ খবরটা জানতেন? ইমরান হাশমি ও সানি লিওনের বছর ২০-এর ছেলে বর্তমানে ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে। কী শুনে চোখ কপালে উঠছে তো?

তাহলে একটু খোলসা করেই বলা যাক। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নন। উত্তর বিহারের বাসিন্দা, ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটি নিজেও এমন অপকর্মে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬