‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান’—বিজেপির টুইটে তোলপাড়

১০ ডিসেম্বর ২০২০, ১০:৫০ AM
বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান বলে দাবি করেছে বিজেপি

বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান বলে দাবি করেছে বিজেপি © ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান! খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে উদ্ধৃত করে ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির এমন টুইট ঘিরে শোরগোল পড়ে গেছে। আর একে হাতিয়ার করে মাঠে নামতে একটুও দেরি করেনি তৃণমূল শিবির। ফের ‘বহিরাগত’ বলে কটাক্ষ ছুড়ে দিল মমতা বাহিনী।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার ফের বাংলায় পা রেখেছেন জে পি নাড্ডা। এদিন একাধিক কর্মসূচি করেন তিনি। আর জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বিজেপির টুইটার হ্য়ান্ডেল থেকে একটি টুইটে লেখা হয়, ‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’। (বানান অপরিবর্তিত) আর এতেই বিতর্কের সূত্রপাত। বাক্য়ের শব্দচয়ন ও বিশ্বকবির জন্মস্থান নিয়ে বিজেপির এহেন টুইট ঘিরে শোরগোল পড়ে সমাজিক যোগাযোগমাধ্য়মেও।

এ টুইট প্রকাশ্য়ে আসতেই বিজেপিকে বিঁধতে আসরে নামে তৃণমূল। মমতার দলের পক্ষ থেকে টুইটে লেখা হয়, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত’। (বানান অপরিবর্তিত)

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। এদিকে, ক্ষমতা ধরে রাখতে ঝাঁপিয়ে পড়েছে মমতা ব্রিগেডও। বাংলার সংস্কৃতি সম্পর্কে বিজেপি নেতারা অবগত নন বলে প্রায়শই কটাক্ষ করে তৃণমূল শিবির। ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণও শানাচ্ছে তৃণমূল শিবির।

এ আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে ‘বিভ্রাট’ হল বিজেপির পক্ষে থেকে, তা নিয়ে যে কটাক্ষ ছুড়ে দিল শাসক শিবির, তাতে রাজনৈতিক চাপানউতোর নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬