৬ কোচিং সেন্টারে সিলগালা, জরিমানা

০৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ PM

© সংগৃহীত

করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে শতশত শিক্ষার্থী নিয়ে নগরীর বিভিন্ন এলাকায়, রংপুর ক্যাডেট কোচিং, ডা. নাবিল কোচিং, রুবেল কোচিং,আনোয়ার কোচিং, নওশাদ কোচিংসহ ছয়টি কোচিং সেন্টার কার্যক্রম পরিচালনা করছিলো। করোনা সংক্রমণের জন্য দায়ী কার্যক্রমের পরিচালনার দায়ে কোচিং সেন্টার ছয়টি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬