‘ইসলামপন্থি সন্ত্রাসের’ কাছে কখনো হার মানবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

৩০ অক্টোবর ২০২০, ১২:০০ PM
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ © ফাইল ফটো

ফ্রান্সের নিস শহরে একটি গির্জায় ছুরি নিয়ে চালানো হামলার পর দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা এবং জনসমাগম স্থানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থঅ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে  ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ অভিহিত করে ফ্রান্স কখনো ‘সন্ত্রাসের কাছে হার মানবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে নিস শহরে ছুরিকাঘাতে তিনজন নিহত হন। আহত হন বেশ কজন। একই সঙ্গে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইউসাওয়ি। এ তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনাভাইরাস মোকাবিলা বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইতালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এ মাসে সে ফ্রান্সে পৌঁছায়।

এদিন নিসে এ হামলার ঘটনার পাশাপাশি ফ্রান্সের আরেক শহর আভিনিওঁ এর কাছে এবং সৌদি আরবের ফরাসি কনস্যুলেটেও পৃথক দুটি হামলা হয়। ঘটনাস্থলে পরিদর্শন করে ম্যাক্রোঁ আরও বলেন, ফরাসি জাতির ওপর আরেকবার হামলা হলে নিজেদের রক্ষায় সবধরনের ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

 

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬